কামারখন্দে শুদ্ধাচার ও নেতৃত্বের গুণাবলী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
২৯ অক্টোবর, ২০২৬ ০২:১৬ পূর্বাহ্ন

  

কামারখন্দে শুদ্ধাচার ও নেতৃত্বের গুণাবলী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ খায়রুল ইসলাম
২২-০৫-২০১৯ ০৮:৫৩ অপরাহ্ন
কামারখন্দে শুদ্ধাচার ও নেতৃত্বের গুণাবলী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খায়রুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে শুদ্ধাচার ও নেতৃত্বের গুণাবলী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা এনডিপির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে এবং পিকেএসএফ ও এনডিপির অর্থায়নে  বুধবার সকাল ১১টায় উপজেলার কোনাবাড়ী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় এনডিপির পরিচালক (কর্মসূচি) শাহ আজাদ ইকবাল, এনডিপির সহকারি পরিচালক (কর্মসূচি) জুবায়ের জাহান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, এনডিপির প্রোগ্রাম অফিসার ফজল খান, সহকারি ট্রেনিং অফিসার সোমা দাস প্রমুখ বক্তব্য দেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহন করে।

 


মোঃ খায়রুল ইসলাম ২২-০৫-২০১৯ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com