শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৫-২০১৯ ০৮:৫২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার উল্লাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন এসবি মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে বৃদ্ধ ও দুস্থ ভ্যান চালক আফাজ উদ্দীনের স্ত্রীর হাতে ঘর সংস্কার সামগ্রী তুলে ওেয়া হয়। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু সংস্থার পক্ষ থেকে এসব সামগ্রী তুলে দেন। এ সময় এসবি মানব কল্যাণ সংস্থার পরিচালক সজীব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা ও আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী এই সংস্থার পরিচালক সজীব আহমেদ জানান, ৭৫ বছর বয়সী বৃদ্ধ আফাজ আলী অনেক কষ্ট করে এখনও ভ্যান চালান। বেশি বয়সী হওয়ার কারণে বেশির ভাগ যাত্রী তার ভ্যানে ওঠেন না। তার ুস্থ পরিবারে অভাব অনটন এখন নিত্য সঙ্গী। রাতে ঘুমানোর একমাত্র টিনের ঘরটির ভগ্নাশা। যেকোন সময় ভেঙ্গে পড়ে ুর্ঘটনা ঘটতে পারে। এই ঘর সংস্কারের জন্য এসবি মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আফাজ আলীর স্ত্রীর হাতে টিন, সিমেন্টের খুঁটি ও নগ টাকা তুলে দেওয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com