শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২১-০৫-২০১৯ ০৩:৪৮ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার তীরবর্তি গ্রাম খাষকাউলিয়া আজিমুদ্দিন মোড় রাস্তা যেন মরণ ফাঁদ ৷ সোমবার বিকালে নাগরপুর থানার দেওজান সলিল গ্রামের সোহরাব আলী ছেলে নুর আলম (৩৮) সিলেট থেকে ধান কেটে বাড়ী ফেরার পথে যমুনা নদীর পাড় আজিমুদ্দিন মোড় প্রায় ১৫ ফিট উচু পাকা রাস্তায় উঠতে গিয়ে যমুনা নদীতে পরে যায় ঘোড়ার গাড়ী ৷ বড় আশা ছিলো ঈদের মধ্যে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবে কিন্ত সে আনন্দ স্বপ্নই থেকে গেলো বাড়িতে নেওয়া হলোনা তার কষ্ট করে কেটে আনা ধান ৷ নুর আলম জানায়, আমি ধারদেনা করে ৭০ হাজার টাকা দিয়ে এই ঘোড়া ও গাড়ী ,সহ ৮৫ হাজার টাকা খরচ করে কিনেছিলাম এবং ২ হাজার ৫ শ' টাকা খরচ করে ধান কেটে বাড়িতে নেওয়ার পথে ঘোড়া ও গাড়ী সহ নদীতে পরে যায়। ১০/১২ জন লোক প্রায় ১ ঘন্টা চেষ্টা করে ১৫ মন ধান ও গাড়িটি উদ্ধার করা গেলেও কিন্ত ঘোড়াটি মারা যায় ৷ তিনি হাউমাউ করে কেঁদে কেঁদে বলেন এখন আমি কী ভাবে চলমু ? ছেলে-মেয়ে নিয়ে কী খাওয়ামু ? ঈদের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কী করমু ৷ প্রত্যক্ষদর্শী শহিদুল জানায়, আমি জাল দিয়ে মাছ মারতে ছিলাম একটি ধান ভর্তি ঘোড়ার গাড়ি আজিমুদ্দিন মোড়ের রাস্তা উঠতে গিয়ে নদীতে পরে যায় ৷ইউপি সদস্য আক্তারুজ্জামান বলেন, এত উচু জায়গায় গাড়ি নিয়ে উঠা নামা খুবই কঠিন আর বৃষ্টি হলেতো কথাই নেই ৷ মাঝে মধ্যে এখানে ছোটখাটো দূর্ঘটনা হচ্ছে , ব্রীজ থেকে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা হলে দূর্ঘটনা কমে আসবে ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com