শিরোনামঃ
নিউজরুম ২১-০৫-২০১৯ ০২:৩৫ অপরাহ্ন |
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে গাছ কাটার জেরে প্রতিপক্ষ তমিজ উদ্দিনের ছেলে আজিজার (৪৫) কে একই গ্রামের বাবা ও ছেলে মোজাম্মেল, নুর আলম এবং একই গ্রামের রবিউল ও মজিবুর রহমান দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আজিজারকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তী করে। হামলার বিষয়ে এলাকাবাসী বলেন, গাছ কাটার টাকা চাইতে গেলে নুর আলম, মজিবুর ও মোজাম্মেলগংরা অন্যায় ভাবে আজিজারের উপর হামলা চালায়। এবিষয়ে জানতে চাইলে মোকামতলা ইউপি চেয়ারম্যানের মোকলেছার রহমান খলিফাকে মুঠোফোন পাওয়া যায়নি। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com