শিবগঞ্জে প্রেমের টানে ৯০ দিনের সন্তান রেখে পাষান্ড মা উধাও
০১ জুলাই, ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন

  

শিবগঞ্জে প্রেমের টানে ৯০ দিনের সন্তান রেখে পাষান্ড মা উধাও

নিউজরুম
২১-০৫-২০১৯ ০২:৩৪ অপরাহ্ন
শিবগঞ্জে প্রেমের টানে ৯০ দিনের সন্তান রেখে পাষান্ড মা উধাও

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ থানার অভিযোগ সূত্রে জানাযায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুরের দিনমজুর লিটন মন্ডলের স্ত্রী স্বপ্না বেগম (২০) প্রেমের টানে ৯০ দিনের সন্তান রেখে পাশ্ববর্তী সৈয়দপুর ইউনিয়নের গাংনগর গনকপাড়া গ্রামের বিবাহিত পুরুষ শাহিন (৩০) এর সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। থানার অভিযোগ সূত্রে আরো জানাযায়, গত ০৮ মে  দিবাগত রাত্রি ৯ টায় পাষান্ড মা স্বপ্না প্রয়োজনীয় কাপড় চোপড়, নগদ ১ লক্ষ টাকা এবং আট আনি স্বর্ণের চেইন নিয়ে ৯০ দিনে শিশু সন্তানকে রেখে শাহিনের হাত ধরে পালিয়ে যায়। অনেক খোজা খুজির পর জানাযায়, স্বপ্না গাংনগর গনকপাড়া গ্রামের টুকু মিয়ার বিবাহিত ছেলে শাহিন এর সাথে পালিয়ে গেছে। সরেজমিনে গেলে এলাকাবাসি জানায় শাহিন অটো সিএনজি করে এনার্জি বাল্প এর ব্যবসা করার জন্য উক্ত এলাকাতে মাঝে মধ্যে আসতো। এলাকাবাসী আরো জানায়, মাঝে মধ্যেই স্বপ্না তার স্বামী লিটন মন্ডলের সাথে খারাপ ব্যবহার করতো। এরই এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বপ্নার বাবা বাকশন বম্বু পাড়া গ্রামের ছবেদ আলী ও তার ছেলের বউ সাকি অত্যান্ত সু-কৌশলে স্বপ্নাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে কিছু এলাকাবাসী জানায়। জানতে চাইলে স্বপ্নার স্বামী লিটন মন্ডল বলেন, আমার সন্তান কি দোষ করে ছিল, সে আমার সুখের সংসার ভেঙ্গে তছনছ করেছে, আমি তার বিচার চাই। এবিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

 


নিউজরুম ২১-০৫-২০১৯ ০২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 394 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com