উল্লাপাড়ায় এক বখাটের ৬ মাসের কারাদন্ড
০৯ মে, ২০২৬ ০৮:১৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় এক বখাটের ৬ মাসের কারাদন্ড

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০৫-২০১৯ ০৯:১৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় এক বখাটের ৬ মাসের কারাদন্ড

উল্লাপাড়া  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  রাস্তায় এক নারীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে শহিদুল ইসলাম (২৯) নামের এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আদালতের বিচারক হিসেবে এ রায় প্রদান করেন। 

উপজেলা নিবার্হী কর্মকতার্র কাযার্লয়ের গোপন সহকারী শরিফুল ইসলাম জানান, শহিদুল উপজেলার বামন ঘিয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। বেশ কয়েক বছর তিনি বিদেশে চাকরি করতেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।  শ্যমালীপাড়া বাস¯ট্যান্ডের পাশে এক নারীকে উত্ত্যক্ত করার সময় তিনি ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়েন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৫-২০১৯ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 607 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com