সলঙ্গায় নিরাপদ পানি ও পয়ঃ নিস্কাশনে ক্যাম্পেইন সলঙ্গা প্রতিনিধি ঃ “নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়েলেট ব্যবহার করি, সুস্থ্য ও সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সলঙ্গায় নিরাপদ পানি ও পয়ঃ নিস্কাশনে সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নলকা সিডিপির উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১ টায় পূর্ব ফরিদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শুরুতেই শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়। শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রাণী দাস, নলকা সিডিপির ম্যানেজার কর্ণেল কস্তা, ইউপি সদস্য আনিছুর রহমান, হেলথ্ অফিসার মরিয়ম ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাঃ দাউদুর রহমান সহ অনেকে। উক্ত ক্যাম্পেইনে স্কুল শিক্ষার্থী ও অভিভাবক সহ ২শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।