শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৫-২০১৯ ০১:৫৫ অপরাহ্ন |
এম এ মাজিদঃ এবার সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্যমূল্যের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের সামনে ‘আমরাও আছি পাশে’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেয় উপজেলার আট ইউনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরন, কমিউনিষ্ট পার্টির সভাপতি ইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা কমিটির সদস্য গোলাম হাফেজ, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর শহিদুল ইসলাম, প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, গাজী সাইদুর রহমান সাজু, সাংবাদিক এম এ মাজিদ, নারী নেত্রী রোকসানা খাতুন, কৃষক শাহালম প্রমূখ। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃষকরা ধার-দেনায় জড়িয়ে ধানের আবাদ করে উৎপাদন খরচও তুলতে পারছেন না। ন্যায্যমূল্যে ধান কিনে তাদের কান্না থামায়ে দিন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com