সলঙ্গা হাজী মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল সলঙ্গা প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত হাজী মার্কেটের ব্যবসায়ীদের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর উক্ত মার্কেটের ব্যবসায়ী খন্দকার মোস্তাক আহমেদ পলাশ এর পরিচালনায় অনুষ্ঠানে মাহে রমজানের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করেন, সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল গফুর। উক্ত ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার রোজাদার উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, হাজী মার্কেটের ব্যবসায়ীদের উদ্দ্যোগে প্রতি বছরই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।