বাংলাদেশ মানেই দুর্বার শাই হোপ
০৪ মে, ২০২৬ ০৬:৩৭ পূর্বাহ্ন

  

বাংলাদেশ মানেই দুর্বার শাই হোপ

নিউজরুম
১৭-০৫-২০১৯ ০৫:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ মানেই দুর্বার শাই হোপ

বাংলাদেশ মানেই ব্যাটিংয়ে দুর্বার শাই হোপ। টাইগারদের বিপক্ষে আরও একটি ফিফটি তুলে নিলেন ওয়েস্ট ইন্ডিজের এ ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে ৫৪তম ম্যাচে ১০ম ফিফটি তুলে নিয়ে সপ্তম সেঞ্চুরির পথে আছেন।

শাই হোপ ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে ৬টি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে তিনটি পেয়েছেন বাংলাদেশ দলের বিপক্ষে। টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি গড়েছেন শাই হোপ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারে ১৩১ রান সংগ্রহ করেছেন দুই ওপেনার শাই হোপ ও সুনীল আমব্রিস।

বৃষ্টির কারণে খেলা আপদত বন্ধ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬জন বোলারকে ব্যবহার করেও উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অতীতে ছয়বার ফাইনালে উঠেও বাংলাদেশ ট্রফি ছুঁতে পারেনি। এনিয়ে সপ্তমবার ফাইনালে খেলছে বাংলাদেশ। দলের এমন গুরুত্বর্পূণ ম্যাচে নেই দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইনজুরির কারণে দলে খেলতে পারছেন সাকিব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আসলি নার্স, কেমার রোচ, রেমন্ড রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।


নিউজরুম ১৭-০৫-২০১৯ ০৫:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 319 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com