ইউটিউবে প্রকাশ পেল সাদিকুর শিমুল অভিনীত শর্টফ্লিম '৫ লাখ টাকা'
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:২০ পূর্বাহ্ন

  

ইউটিউবে প্রকাশ পেল সাদিকুর শিমুল অভিনীত শর্টফ্লিম '৫ লাখ টাকা'

অনলাইন নিউজ এডিটর
১৬-০৫-২০১৯ ০৮:৫৯ অপরাহ্ন
ইউটিউবে প্রকাশ পেল সাদিকুর শিমুল অভিনীত শর্টফ্লিম '৫ লাখ টাকা'

বিনোদন প্রতিবেদক: ইউটিউবে প্রকাশ পেল উদীয়মান মডেল ও অভিনয় শিল্পী সাদিকুর শিমুল অভিনীত কমেডি শর্টফ্লিম '৫ লাখ টাকা'।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শর্টফ্লিমটি প্রকাশ করা হয় 'ঈগল ছোট সিনেমা'র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

৩ মিনিট ৩২ সেকেন্ডের শর্টফ্লিমটিতে সাদিকুর শিমুলের সাথে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী ইশানা আদ্রিজা। এই শর্টফ্লিমটি নির্মাণ করেছে ঈগল টিম। শর্টফিলমটি প্রযোজনা করেছেন কচি আহমেদ, সম্পাদনা করেছেন ইমরাতুল ইসলাম ও চিত্রগ্রাহক ছিলেন রাজন হোসেন রোম।

সাদিকুর শিমুল বলেন, ঈগল ছোট সিনেমার প্রকাশিত শর্টফ্লিমটি আশা করছি সকলের ভাল লাগবে। শর্টফ্লিমটি কেমন হয়েছে অবশ্যই ক‌মেন্টস করে জানাবেন। আপনাদের রিস্পন্স পেলে কাজের প্রতি আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে আরো ২টি মিউজিক ভিডিও বের হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত 'তোর ভালবাসার মাঝে' মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করার মধ্যে দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেন সাদিকুর শিমুল। এর আগে তিনি বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। সাদিকুর শিমুলের পৈত্রিক নিবাস সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায়।

ইউটিউবে ভিডিওটি দেখুনঃ


অনলাইন নিউজ এডিটর ১৬-০৫-২০১৯ ০৮:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 864 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com