কাজিপুরে গুচ্ছ গ্রামের চাল বোঝাই ট্রাক খাদেঃ আহত তিন
০৮ মে, ২০২৬ ০৭:০১ পূর্বাহ্ন

  

কাজিপুরে গুচ্ছ গ্রামের চাল বোঝাই ট্রাক খাদেঃ আহত তিন

আব্দুল জলিল
১৬-০৫-২০১৯ ০৬:২৭ অপরাহ্ন
কাজিপুরে গুচ্ছ গ্রামের চাল বোঝাই ট্রাক খাদেঃ আহত তিন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তোকানি ইউনিয়নের কিনার বেড় গুচ্ছ গ্রামের চাল  বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্টো- ১৩- ৩২৮৭) উল্টে চালক হেলপারসহ তিন জন গুরুতর আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দুবলাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো  দুবলাই গ্রামের ফজলার রহমান, চর মালশাপাড়ার ফানি , নরেন্দ্র সাহা। 
 জানা গেছে তেকানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ ওই গুচ্ছ গ্রামে লেবার দিয়ে মাটি না কেটে ড্রেজার দিয়ে মাটি কাটেন। এবং চালগুলো সোনামুখীর ইউপি সদস্য ফরিদুল ইসলামের নিকট বিক্রি করে দেন। ফরিদুল সেই চাল মেঘাই বাজারের চাল ব্যবসীয় নজরুল ইসলামের নিকট বিক্রি করেন। নজরুল ইসলাম গতকাল সেই চালগুলো বিক্রির উদ্দেশ্যে গুদাম থেকে বের করে সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। 
 এ বিষয়ে ফরিদুল ইসলাম জানান, চরে কোন লেবার পাওয়ার যায়না। তাই মেশিন দিয়ে কাজ করা হয়েছে। আর সেই কাজের চাল তুলে নিয়েছি।  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, চালগুলো কিনারবেড় গ্রচ্ছ গ্রামে মাটি কাটার জন্যে বরাদ্দ দেয়া হয়েছিল।

 


আব্দুল জলিল ১৬-০৫-২০১৯ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 651 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com