শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০৫-২০১৯ ০৬:০৩ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় মনোহারা গ্রামের আছিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের নুরনবী হোসেনের স্ত্রী। উল্লাপাড়া মডেল থানার এসআই শওকত হোসেন জানান, বুধবার বিকেলে ওই গৃহবধূ সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমন খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্নহত্যা তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com