শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৫-২০১৯ ০৯:৪৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আছিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার বড় মনোহারা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আছিয়া বেগম ওই গ্রামের নুরনবী হোসেনের স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান আছিয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিকেলে তিনি সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আছিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার (১৬ মে) ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com