শিরোনামঃ
নিউজরুম ১৫-০৫-২০১৯ ০৮:২২ অপরাহ্ন |
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, পর্যায়ক্রমে শিবগঞ্জের সকল রাস্তা পাকা করন করা হবে। তিনি আরো বলেন বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী সে জন্য গ্রামের সকল উন্নয়ন ক্ষেত্রে সর্বাত্বক ভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার বিকেলে উপজেলার লস্করপুর মাটিরঘর হতে দেউলী মাদ্রাসা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সমাজ সেবক মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইরফান আলী, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান, জাপা নেতা মাসুদ রানা, মাসুম মিয়া, মাহবুব প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com