শিবগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে মাঠ কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ
০৬ মে, ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন

  

শিবগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে মাঠ কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিউজরুম
১৫-০৫-২০১৯ ০৮:২০ অপরাহ্ন
শিবগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে মাঠ কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে নবযোগদানকৃত মাঠ সহকারীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা সমন্বয়কারী মোঃ মামুনুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আঃ রহমান, উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মোঃ জাকিরুল ইসলাম, মাহফুজার রহমান। মোট ১০জন মাঠ সহকারীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

 


নিউজরুম ১৫-০৫-২০১৯ ০৮:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com