শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০৫-২০১৯ ০৮:১৭ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক এডিপি (পিআইসি) ও ১% অর্থে ২১ পরিবারের মাঝে সেলাই মেশিন,মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭টি নলকূল এবং ৫৪টি সিলিংফ্যান বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সেলাই মেশিন,নলকূপ ও সিলিংফ্যান বিতরন করা হয়। এতে সভাপতিত্ব করেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো। এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুজ্জামান,(ডিএফ,এলজিএসপি-৩) জেলা কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,অত্র পরিষদের সচিব ফরিদুল হক মিলন,তথ্য সেবা কেন্দ্রের মাসুদ বিন রশিদসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com