শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৫-২০১৯ ০৮:০৪ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের না জানিয়েই গোপনে টেলিটক সিমের মাধ্যমে ম্যাসেজ দিয়ে ওই মাদ্রাসায় আলিমে (এইচএসসি) ভর্তি করার গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা জানতে পেরে মানবন্ধন করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়া কামিল মাদ্রাসা থেকে সদ্য দাখিল পাশ করা সকল শিক্ষার্থীদেরকে না জানিয়ে টেলিটক সিমের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে ম্যাসেজ দিয়ে ভর্তি কার্য সম্পর্ন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির আবেদন করতে গিয়ে জানতে পারে কামিল মাদ্রাসায় পূর্বেই তাদের ভর্তির আবেদন সম্পর্ন হয়েছে। বুধবার বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা কামিল মাদ্রাসায় গিয়ে সহকারী অধ্যক্ষের কাছে ভর্তির বিষয়ে জানতে চায়। তখন তিনি শিক্ষার্দের জানান, এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের ভর্তি আগেই সম্পনর্ন হয়েছে। এ সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে সাফ জানিয়ে দেন কোথাও কোন অভিযোগ করে লাভ হবে না। বাধ্যতামূল এই প্রতিষ্ঠানেই সবাইকে ভর্তি হতে হবে। অন্যথায় কোন কাগজপত্র দেওয়া হবে না। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লা উত্তেজিত শিক্ষার্থী ও অভিভাবকদের জোড় করে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। পরে শিক্ষার্থীরা উল্লাপাড়া প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে ২১ জন শিক্ষার্থী উপজেলা নিবার্হী অফিসারের কাছে তাদের ভর্তি বাতিল ও প্রতিষ্ঠানের জালিয়াতির বিরুদ্ধে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগটি উপজেলা অফিসার ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্র কাছে প্রেরণ করেছেন। শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, সহকারী অধ্যক্ষ আবু তালেব মোল্লা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যখন তখন গাঁয়ে হাত তোলাসহ অসৌজন্যমূলক আচরণ করেন। নিজেকে স্থানীয় ক্ষমতাসীন লোক দাবি করে, তিনি সবার সাথে খারাপ আচরণ করেন।
এ বিষয়ে কথা হলে উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান জানান, প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষার্থীদের এভাবে ভর্তি করা হয়েছে। এ নিয়ে তিনি কোন সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
উল্লাপাড়া কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে এ ঘটনার কারণ ব্যাখ্যা করার জন্য অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষকে কৈফত।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com