শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৫-২০১৯ ০৩:০৭ অপরাহ্ন |
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আমিনুল আলম চৌধুরীর জানায়ায় হাজারো মানুষের ঢল। অধ্যক্ষ আমিনুল আলম চৌধুরী (৮৫) বেশ কিছুদিন চিকিৎসা শেষে গত মঙ্গলবার বিকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০ টায় তাড়াশ কেন্দ্রীয় ইদগাহ মাঠে জানাযা শেষে তাড়াশ কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানায়া পূর্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম,ম আমজাদ হোসেন মিলন , তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি , উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, অধ্যাপক মুসলেম উদ্দিন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com