ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিদায়
০৯ নভেম্বর, ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন

  

ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৫-০৫-২০১৯ ১১:৫০ পূর্বাহ্ন
ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দীর্ঘ দুই মাসেরও বেশি সময় সিঙ্গাপুর চিকিৎসা শেষে আজ সন্ধায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।জানা গেছে, বুধবার ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদের সিঙ্গাপুর ছাড়বেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।হার্ট অ্যাটাকের পর এতদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওবায়দুল কাদের। গত ৫ এপ্রিল হাসপাতাল ছাড়লেও কাছেই একটি ভাড়া বাসায় ওঠেন তিনি। সেখানে থেকে ফলোআপ চিকিৎসা করান সেতুমন্ত্রী।

এই দীর্ঘ সময়ে ওবায়দুল কাদের ও তার পরিবারের পাশে সার্বিক সহযোগিতা নিয়ে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা। চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দীউন রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওবায়দুল কাদেরকে বিদায় শুভেচ্ছা জানায় ও কিছু সময় তার সঙ্গে অতিবাহিত করেন।

প্রতিনিধি দলের সাথে ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলেক খান, ইন্জিনিয়ার আবদুল মালেক হীরা, সিঙ্গাপুর ছাত্রলীগের সাবেক সভাপতি এই এম বিল্লাল হাওলাদার, সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জে পি তালাস, সিঙ্গাপুর ছাত্রলীগের পলিটেকনিক শাখার সভাপতি হাবিব রহমান।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৫-০৫-২০১৯ ১১:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com