বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে
২৬ এপ্রিল, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৫-২০১৯ ০৩:৫৯ অপরাহ্ন
বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে
জহুরুল ইসলামঃ পন্যদ্রব্যের মূল্য ও গুনগতমান সঠিক আছে কি না তা যাচাই বাছাইয়ের জন্য সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম সাইফুর রহমান। সে বাজারের বিভিন্ন দোকানের পন্য দ্রব্যাদির উপর মনিটরিং করা হয়। তাছাড়া যানজট নিরশনে রাস্তার উপড় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইযুব আলী, থানার সাব-ইনেসপ্রেক্টর (এসআই) আব্দুস সবুর, এ এস আই রবিউল ইসলাম সহ আরও অনেকেই। মোবাইল কোর্ট পরিচালনাকালে খাবার নিম্নমানের তৈরি করার জন্য ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা ও বেলকুচি মুসলিম সুইটসকে ওজনে কম দেওয়ার কারণে ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত নিম্নমানের খাদ্যদ্রব্যাদি ধ্বংস করা হয়। এছাড়া বাজার এলাকার রাস্তার উপর অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৫-২০১৯ ০৩:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 733 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com