মোহনপুরে ট্রাক খাদে উল্টে নিহত দুই
০৭ মে, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

  

মোহনপুরে ট্রাক খাদে উল্টে নিহত দুই

নিউজরুম
১৩-০৫-২০১৯ ১২:২১ অপরাহ্ন
মোহনপুরে ট্রাক খাদে উল্টে নিহত দুই

রাজশাহী মোহনপুর মেডিকেল মোড়ে ধানবোঝাই মিনি ট্রাক রাস্তার পাশে খাদে উল্টে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো দুইজন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে।

দুর্ঘনায় নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)।

এই ঘটনায় আহতরা হলেন, একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও জামাল সরকারের ছেলে সাগর হোসেন (২০।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, সোমবার সকালে ধান বোঝাই করে মিনি ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী হয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তারা ট্রাকে থাকে ধানের বস্তার ওপরে বসে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে দুর্ঘটনা কবলিত ওই ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


নিউজরুম ১৩-০৫-২০১৯ ১২:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com