চেক জালিয়াতির মামলায় উল্লাপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমাইয়া গ্রেফতার
০৯ মে, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

  

চেক জালিয়াতির মামলায় উল্লাপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমাইয়া গ্রেফতার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০৫-২০১৯ ০৫:৩০ অপরাহ্ন
চেক জালিয়াতির মামলায় উল্লাপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমাইয়া গ্রেফতার

উল্লাপাড়া  প্রতিনিধিঃ উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সুমাইয়া পারভীনকে পুলিশ রোববার দুপুরে গ্রেফতার করেছে। সুমাইয়া উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা। তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়।  উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহীম জানান, সুমাইয়ার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে ব্যাংকের চেক জালিয়াতির একটি মামলা (সিআর-২১৯/১৮) রয়েছে। এই মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে সুমাইয়াকে গ্রেফতার করা হয়। সুমাইয়া এবছর উল্লাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে নিবার্চন করছেন। উচ্চ আদালতে এই নিবার্চন সংক্রান্ত কয়েক দফা মামলার কারণে এই পদের নিবার্চন এখনও স্থগিত হয়ে আছে। নারী ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়ার একমাত্র প্রতিদন্দ্বী প্রার্থী হলেন, উল্লাপাড়া মহিলা আওয়ামী লীগের সম্পাদক রিবলী ইসলাম কবিতা।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৫-২০১৯ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 912 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com