তাড়াশে প্রতিমণ ধানের দামে মিলছে একজন শ্রমিক
২৫ এপ্রিল, ২০২৬ ০২:২৪ অপরাহ্ন

  

তাড়াশে প্রতিমণ ধানের দামে মিলছে একজন শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৫-২০১৯ ০৪:১৭ অপরাহ্ন
তাড়াশে প্রতিমণ ধানের দামে মিলছে একজন শ্রমিক

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একজন কৃষি শ্রমিকের মজুরির টাকায় এক মণ ধান পাওয়া যাচ্ছে। তবুও শ্রমিক সংকট দেখা দিয়েছে উপজেলায়।

জানা গেছে, মাঠে মাঠে পাকা ধান। সোনালি ফসলের দোলায় কৃষকের মুখে হাসির ঝলক। কিন্তু হঠাৎ করে ধান কাটা শ্রমিকের মূল্য বেড়ে যাওয়ায় এবং ধানের নায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকের মাথায় হাত।

 

 

ধান কাটা মৌসুমে একজন শ্রমিকের মজুরি ছয় থেকে আটশত টাকা দিতে হচ্ছে। আর প্রতিমণ ধানের দাম ৫২০ টাকা ৬শত টাকা।

কৃষকদের অভিযোগ ধানের নায্যমূল্য পাচ্ছেন না তারা। ধানের দাম না বাড়ায় তাদের লোকসান গুণতে হচ্ছে।

উপজেলার তাড়াশ সদর গ্রামের কৃষক রেজাব আলী জানান, বোরো ধান চাষে বীজ, সার, কিটনাশক, চারা লাগানো, জমি পরিষ্কার করা, ধান কাটা শ্রমিক খরচসহ প্রতিমণ ধানে উৎপাদন খরচ পড়ছে কমপক্ষে নয়শত থেকে এক হাজার টাকা।

 

 

বর্তমানে উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে প্রকার ভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৬শত টাকা আর ধান কাটা শ্রমিকের মজুরি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা দিয়ে। এতে করে প্রতিমণ ধান লোকসানে বিক্রি করতে হচ্ছে।

তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, মাঠে ধান আবাদ করা ছাড়া আমাদের কোন উপায় নেই তাই বাধ্য হয়ে লোকসান হলেও ধানের আবাদ করতে হয়। সরকার সরাসরি যদি কৃষকদের কাছ থেকে ধান নেয় তাহলে লোকসান কম হবে।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ইরি বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৭৫০ হেক্টর জমি। কিন্তু লক্ষমাত্রা অর্জন হয়েছে ২৩ হাজার হেক্টর জমি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৫-২০১৯ ০৪:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 795 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com