ঢাকাস্থ সিরাজগঞ্জ ওয়াশিং টেকনোলজিষ্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
০৬ মে, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

  

ঢাকাস্থ সিরাজগঞ্জ ওয়াশিং টেকনোলজিষ্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১০-০৫-২০১৯ ১০:১৯ অপরাহ্ন
ঢাকাস্থ সিরাজগঞ্জ ওয়াশিং টেকনোলজিষ্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ওয়াশিং সেকশন তথা বায়িং হাউজে ছড়িয়ে থাকা সিরাজগঞ্জের সকল ওয়াশ টেকনিশিয়ানদের নিয়ে গঠিত সংগঠন “সিরাজগঞ্জ ওয়াশিং টেকনোলজিষ্ট ফোরাম-এস.ডব্লিউ.টি.এফ এর ইফতার মাহফিল আজ ঢাকার উত্তরাস্থ হোটেল শী-সেল এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশের বিভিন্ন বায়িং হাউজ, ওয়াশিং সেকশন এবং কেমিক্যাল সেকশনে ছড়িয়ে থাকা সকল সিরাজগঞ্জের টেকনিশিয়ানগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটিকে প্রাণবন্ত করতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন-বি.জি.ডব্লিউ.টি এফ এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইঞ্জিঃ মেহেদি হাসান, বর্তমান সভাপতি জাকির হোসেন লেলিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মাহফুজুর রহমান এবং সাধারন সম্পাদক অনন্ত কুমার মালো। সিরাজগঞ্জ ওয়াশিং টেকনোলজিষ্ট ফোরামের মূল উদ্দেশ্য হলো, সিরাজগঞ্জ জেলার অসহায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো, শীতকালীন সময়ে অসহায়দের শীত বস্ত্র বিতরণসহ সকল টেকনিশিয়ানদের পরস্পর সম্প্রীতি বজায় রাখা। ইফতার মাহফিলে বিভিন্ন ফ্যাক্টরীতে কর্মরত এস.ডব্লিউ.টি.এফ এর সদস্যরা বক্তব্য রাখেন। বক্তব্যের এক পর্যায়ে সবাইকে নিয়ে সিরাজগঞ্জ শহরে একটি মিলন মেলা করার সিদ্ধান্ত গ্রহন করেন যা আগামী ঈদ-উল-আযহার পরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এস. ডব্লিউ.টি.এফ এর আহ্ববায়ক হিসেবে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন ওয়াশ টেকনোলজিষ্ট মোঃ মিনহাজ উদ্দিন মুন এবং যুগ্ম আহ্ববায়ক হিসেবে আছেন জনাব আব্দুল্লাহ আল মামুন। দোয়া মাহফিলে সিরাজগঞ্জবাসী তথা সমগ্র জাতির শান্তির জন্য দোয়া করা হয় এবং প্রীতি ভোজের ব্যবস্থা করা হয়।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১০-০৫-২০১৯ ১০:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1416 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com