সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় হেলপারসহ ২ জন নিহত
০৮ মে, ২০২৬ ০৭:৫৯ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় হেলপারসহ ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১০-০৫-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় হেলপারসহ ২ জন নিহত

সোহাগ হাসানঃ  সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় হেলপারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩ জনকে  সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় উত্তরবঙ্গগামী একটি পিকআপভ্যান উল্টে শাহাদত হোসেন (৩২) নামে হেলপার ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন ৩ জন। নিহত শাহাদত নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রি-গরিলা গ্রামের এহসান আলীর ছেলে। এদিকে একই সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলংগা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একটি পিকআপভ্যানের চাপায় রায়হান আলী (৩২) নামে এক পথচারী নিহত হন। তিনি একই এলাকার পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১০-০৫-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 497 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com