রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাবলু
১৮ জুন, ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন

  

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাবলু

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১০-০৫-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাবলু

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খোকশাবাড়ী  ইউনিয়নের গণেরগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাবলু বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার বংগবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। শুক্রবার দুপুর ২ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাবলুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের একটি চৌকস দল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। গণেরগাতী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে মালশাপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১০-০৫-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com