বেলকুচি প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপনের ৪র্থ মৃত্যুে বার্ষিকী ও স্মরণ সভা পালিত (ভিডিও সহ)
২৩ এপ্রিল, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন

  

বেলকুচি প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপনের ৪র্থ মৃত্যুে বার্ষিকী ও স্মরণ সভা পালিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৫-২০১৯ ০৩:৪০ অপরাহ্ন
বেলকুচি প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপনের ৪র্থ মৃত্যুে বার্ষিকী ও স্মরণ সভা পালিত (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও বেলকুচি সরকারী কলেজের সাবেক প্রভাষক স্বর্গীয় অসিত বরণ চৌধুরী স্বপনের ৪র্থ মৃত্যুে বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি এ্যাড,শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-১ আরিফুল ইসলাম সোহেল, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা ও নজরুল একাডেমীর দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ কমল, স্বর্গীয় অসিত বরণ চৌধুরী স্বপনের জৈষ্ঠ পুত্র সুভ্রত চৌধুরী ছোটন প্রমুখ। এসময় বেলকুচি প্রেসক্লাবেরর সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ স্বরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৫-২০১৯ ০৩:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 689 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com