খুনি ও অর্থপাচারকারীদের ক্ষমা নাইঃ প্রধানমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ০২:৫৫ পূর্বাহ্ন

  

খুনি ও অর্থপাচারকারীদের ক্ষমা নাইঃ প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ
০৯-০৫-২০১৯ ১০:৫৩ অপরাহ্ন
খুনি ও অর্থপাচারকারীদের ক্ষমা নাইঃ প্রধানমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি ও অর্থপাচারকারীদের অবশ্যই শাস্তি হবে।

 

বৃহস্পতিবার বিকালে লন্ডনের তাজ হোটেলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। খুনি ও অর্থপাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক, যত টাকাই খরচ করুক, তাদের কোনো ক্ষমা নেই এবং জাতি তাদের ক্ষমা করবে না।’

 

তিনি বলেন, আদালত খুনি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে রায় দিয়েছে। ‘আমরা এই রায় কার্যকরের পদক্ষেপ নেব। তারা যত স্লোগানই দিক, যত তিরস্কারই করুক, তাদের অবশ্যই শাস্তি হবে।’

 

বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ও দলের সহযোগী সংগঠনগুলো এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


ডেস্ক রিপোর্টঃ ০৯-০৫-২০১৯ ১০:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com