উল্লাপাড়ায় ধানের বোঝা নেওয়ার সময় কৃষকের মৃত্যু
০৯ মে, ২০২৬ ০১:১৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় ধানের বোঝা নেওয়ার সময় কৃষকের মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০৫-২০১৯ ০৮:৩৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় ধানের বোঝা নেওয়ার সময় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সলঙ্গা ইউনিয়নের বওলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর বওলাতলা গ্রামের আকবর আলীর ছেলে।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, সকাল থেকে অন্যের জমিতে ধান কাটার কাজ করছিলেন জিল্লুর। কাঠফাটা রোদ আর প্রচণ্ড গরমে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন তিনি।

তিনি বলেন, ধান কাটা শেষে দুপুরে ধানের বোঝা মাথায় নিয়ে জমির মালিকের বাড়ি যাওয়ার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৫-২০১৯ ০৮:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 778 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com