শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৯-০৫-২০১৯ ১২:৩৪ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের ৩৮৮ জন হতদরিদ্র অসহায় মহিলাদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে )সকালে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ থেকে উপকার ভোগী হত-দরিদ্র অসহায় মহিলাদের মাঝে ভিজিডি কার্ডের প্রতি জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার মোঃ লাভলু তালুকদার, খাষকাউলিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ,ইউপি সচিব মোঃ শাহদ্যৎ হোসেনসহ প্রমুখ। এ ছাড়াও খাষকাউলিয়া ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান শহিদুর রহমান বলেন, ২০১৯ ও ২০২০ অর্থবছরের ভিজিডি কার্ড ধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে । সরকারের বিনা মুল্যের চাল পেয়ে এলাকার উপকার ভোগিদের সহায়ক হবে বলে তিনি মনে করেন ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com