বেলকুচিতে সড়ক দূর্ঘটনা নিহত ১, আহত ২
০৮ মে, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন

  

বেলকুচিতে সড়ক দূর্ঘটনা নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৫-২০১৯ ০৮:৫৪ অপরাহ্ন
বেলকুচিতে সড়ক দূর্ঘটনা নিহত ১, আহত ২
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন যাত্রী অাহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া নামক স্থানে একটি মাইক্রোবাস ও বিপরীতমুখী ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন অাহত হয়। আহত হামিদুর রহমান মুক্তিকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত হামিদুর রহমান মুক্তি বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মনসের আলীর ছেলে। আহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার চালা অফিস পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রেজাউল করিম (৩০), উপজেলার রাজাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সেলিম রেজা (৩৫)। এদেরকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, থানা এলাকার আমবাড়িয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনা ঘটে এতে ৩ জন আহত হয়। আমরা ঘাতক মাইক্রবাস ও অটোরিকশা জব্দ করেছি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৫-২০১৯ ০৮:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1067 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com