চলে গেলেন সুবীর নন্দী
১৮ জুন, ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন

  

চলে গেলেন সুবীর নন্দী

নিউজরুম
০৭-০৫-২০১৯ ০১:১৬ অপরাহ্ন
চলে গেলেন সুবীর নন্দী

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাতে তিনি মারা যান।

​​​​​​জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। চলচ্চিত্রের সঙ্গীতে অবদানের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সঙ্গীতে অবদানের জন্য তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ছয় দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তার সঙ্গে আছেন মেয়ে ফাল্গুনী নন্দী।

সুবীর নন্দীর জামাতা রাজেশ শিকদার গণমাধ্যমকে জানান, আজ আরেক দফা হার্ট অ্যাটাক হয়েছে। রোববার রাতেও হার্ট অ্যাটাক হয় তার। সিঙ্গাপুরে নেওয়ার পর তার তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হয়। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আরও একবার হার্ট অ্যাটাক হয়েছিল। সব মিলিয়ে সুবীর নন্দীর শারীরিক অবস্থার অবনতি হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা যে আশা করেছিলেন, বারবার হার্ট অ্যাটাক হওয়ায় তাও ক্ষীণ হয়ে গেছে। সুবীরের শরীরের মাল্টিপল অরগান ফেইলিওর হয়েছে। সুবীর এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এই শিল্পীর চিকিৎসা শুরু হয়।


নিউজরুম ০৭-০৫-২০১৯ ০১:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 455 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com