শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৫-২০১৯ ০৭:৫৫ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্খিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন। উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া জানান, র্দুযোগ ব্যবস্থাপনা অধদিপ্তরের অর্থায়নে সরকারের টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য ২০১৮-২০১৯ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবক্ষেন প্রকল্পের আওতায় ১৮০ জন কর্মহীন দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রধান করা হয়। উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ আরফিুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, পিআইও মাহবুবুর ররহমান ভূইয়া, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা দেওয়ান কউশকি আহম্মেদ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com