রমজানের পবিত্রতা রক্ষায় পুলিশের লিফলেট বিতরণ (ভিডিও সহ)
২৯ জুন, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

  

রমজানের পবিত্রতা রক্ষায় পুলিশের লিফলেট বিতরণ (ভিডিও সহ)

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৬-০৫-২০১৯ ০৭:১৫ অপরাহ্ন
রমজানের পবিত্রতা রক্ষায় পুলিশের লিফলেট বিতরণ (ভিডিও সহ)

চৌহালী প্রতিনিধিঃ আসন্ন মাহে রমজান ও পবিত্র ঈদ-উল ফিতরের পবিত্রতা রক্ষায় সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ লিফলেট বিতরণ করেছে। সোমবার  দিনব্যাপী চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম এবং  এস, আই মোঃ সোলাইমান,এস আই উজ্জল, এস আই সাজুকে নিয়ে থানা এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে। মাহে রমজান, ঈদ-উল ফিতরের নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে উক্ত লিফলেট বিতরণ করা হয়। চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম মহোদয়ের নির্দশে উক্ত লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে সিরাজগঞ্জ জেলাসহ চৌহালী থানা বাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-০৫-২০১৯ ০৭:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 469 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com