চৌহালীতে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শীর্ষে
০৩ মে, ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন

  

চৌহালীতে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শীর্ষে

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৬-০৫-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
চৌহালীতে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শীর্ষে

চৌহালী  প্রতিনিধিঃ এবারের এসএসসি ফল প্রকাশে মেধা তালিকায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থান দখল করেছে। স্কুলটির ৪৩১ জন পরিক্ষার্থী ছাত্র-ছাত্রীর মধ্যে ৪১৮ জন পাশ করেছে। এর মধ্যে অ+ পেয়েছে ৮৬ জন এবং অ পেয়েছে ১২৩ জন এবং অ-পেয়েছে ৯৯ জন। যার পাশের হার ৯৭%। জেলার ঐতিহ্যবাহী মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর ইসলাময়ী উচ্চ বিদ্যালয়ের এই ফলাফলের বিষয়ে স্কুলের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন ও প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া জানান, শিক্ষকদের যথাযথ পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনায় আমাদের এই ফলেফলে আমরা সন্তুষ্ট। তবে আগামীতে আমাদের স্কুলে যাতে শতভাগ পাশ করে জেলার শ্রেষ্ঠ হয় সে দিকেই খেয়াল থাকবে সবার। এদিকে স্কুলের মেধাবী ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, মহাকাশ বিজ্ঞানী এফ.আর সরকার সহ স্কুলের পরিচালনা পরিষদ। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-০৫-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 549 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com