রমজানের পবিত্রতা রক্ষায় বেলকুচি পুলিশের লিফলেট বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০৫-২০১৯ ১১:৫৩ অপরাহ্ন
|
|
রমজানের পবিত্রতা রক্ষায় বেলকুচি পুলিশের লিফলেট বিতরণ
জহুরুল ইসলামঃ
আসন্ন মাহে রমজান ও পবিত্র ঈদ-উল ফিতরের পবিত্রতা রক্ষায় সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ লিফলেট বিতরণ করেছে।
রবিবার দিনব্যাপী বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম সংগীয় অফিসার নিয়ে থানা এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে। মাহে রমজান, ঈদ-উল ফিতরের নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে উক্ত লিফলেট বিতরণ করা হয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম মহোদয়ের নির্দশে উক্ত লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে সিরাজগঞ্জ জেলাসহ বেলকুচি থানা বাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০৫-২০১৯ ১১:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1145 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ