শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৫-০৫-২০১৯ ০৭:১০ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। খেলাধুলা শিশুর স্বাভাবিক বিকাশে ভূমিকা রাখে। রোববার (৫ মে) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সহবতপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া, নাগরপুর থানারওসি (তদন্ত) গোলাম মোস্তফা প্রমূখ। এসময় প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com