শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৫-২০১৯ ০৫:০৯ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছাঃ নাসরিন আক্তার কে বরণ করে সংবর্ধনা দিয়ে ও দায়িত্ব হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস্ চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা করা হয়। রবিবার চৌহালী উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সমন্বয় সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির , উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইসচেয়ারম্যান নাসরিন আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সভাপতি (ভারঃ) আবু নজির মিয়া,উপজেলা অ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন,সকল ইউপি চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের সরকারি অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক বৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com