চৌহালীতে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত
২৯ জুন, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন

  

চৌহালীতে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৫-০৫-২০১৯ ০৪:৪০ অপরাহ্ন
চৌহালীতে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৫মে) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকারের সভাপতিত্বে উপজেলা  নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের পরিচালনায় উপজেলা হলরুমে  মাসিক  আইনশৃঙ্খলা ও সাধারণ  সভা  অনুষ্ঠিত হয়। এ সময় চৌহালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থি নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার  নারী ও শিশু নির্যাতন,বাল্য বিয়ের কুফল,মাধক দ্রব্য  জাতীয় সম্পর্কে জনসচেতনতা গড়ে তোর জন্য উপজেলা পরিষদের কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানান। এতে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহ্জ্বা আব্দুল মমিন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেহাই-পুকুরিয়া সপ্রাবি সংলগ্ন ব্রীজ,উপজেলা সদরে রাস্তার হেয়ারিং বন কাজের উদ্বোধন শেষে এলাকার অসহায় দুঃস্থদের মাঝে নগদ জন প্রতি ৬হাজার টাকা করে ৬৪ জনকে ৩,৬৮হাজার টাকার চেক,১০৪ বান্ডিল ঢেউ টিন ৬৪ জনকে ২শত ৯৯টি সোলার হোম সিস্টেম সৌরবিদ্যুৎ যার বরাদ্দ কৃত মুল্য ৫৩ লক্ষ ৩২ হাজার ৯৫০ টাকা বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইসচেয়ারম্যান নাসরিন আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সভাপতি(ভারঃ) আবু নজির মিয়া,উপজেলা অ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন,সকল ইউপি চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের সরকারি অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক বৃন্দ। 

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৫-২০১৯ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 352 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com