কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে দাদা ও নাতনির মৃত্যু
১০ মে, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে দাদা ও নাতনির মৃত্যু

আব্দুল জলিল
০৫-০৫-২০১৯ ০৮:৩৮ পূর্বাহ্ন
কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে দাদা ও নাতনির মৃত্যু

কাজিপুর  প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে দাদা ও নাতনির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৮ জন। গুরুতর আহত সম্্রাট হোসেন ও  মুকুল হোসেনকে বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিথি খাতুন (৮) কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের মুকুল হোসেনের মেয়ে ও মুকুল হোসেনের  পিতা ইসমাইল হোসেন (৫৫)।

স্থানীয় সুত্রে জানাযায়, কাজিপুরে ভানুডাঙ্গা গ্রামে আজ হাটের দিন ছিলো। দুপুর থেকে লোকজন হাটে আসতে শুরু করে। এর মধ্যে প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। এসময় হাটের পুরাতন একটি পাইকর গাছ হাটে আসা লোকজনের উপর উপড়ে পড়ে। এসময় গাছের নিচে চাপা পড়ে ১০ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার ধুনুট ও শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ইসমাইল হোসেন ও তার নাতনি বিথিকে ধুনুট স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
ধুনুট স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মুসফিক দেওয়ান ইসমাইল হোসেন ও তার নাতনি বিথির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. লুৎফর রহমান জানান, ঝড়ে ভানুডাঙ্গায় দুই জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দাদা ও নাতনি।


আব্দুল জলিল ০৫-০৫-২০১৯ ০৮:৩৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 494 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com