তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দেগ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত
০৯ নভেম্বর, ২০২৬ ০৩:০৬ পূর্বাহ্ন

  

তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দেগ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-০৫-২০১৯ ০৭:২১ অপরাহ্ন
তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দেগ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দেগ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ অফিসে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হক ও সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কর্মকার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনিছ প্রধান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমনসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা।

সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে একদিকে দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, অপরদিকে ধর্মীয় সহিংসতা সহ সন্ত্রাস ও জঙ্গিবাদ বৃদ্ধি পাই। বর্তমান সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছে। ঘরে ঘরে পৌছে দিয়েছে বিদ্যুৎ সুবিধা।

তিনি বলেন, দেশে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে আগামীতে দেশের প্রতিটি গ্রাম শহরে পরিণত হবে। তিনি নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে আগামী দিনে তাড়াশ উপজেলা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৫-২০১৯ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com