শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
১০ মে, ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজরুম
০৪-০৫-২০১৯ ০২:১৮ অপরাহ্ন
শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শ্রীবরদী  প্রতিনিধিঃ শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলা রাণীশিমূল ইউনিয়নের বালিজুরী অফিসপাড়া এলাকায় গত ৩মে শুক্রবার ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাহানাজ (১৯) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকার মো. হোসেন আলীর স্ত্রী ও শ্রীবরদী উপজেলার বালিজুরী অফিসপাড়া এলাকার আ. ছাত্তারের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোসেন আলীর সাথে ৯মাস পূর্বে শাহানাজের বিয়ে হয়। কয়েকদিন পূর্বে সানন্দবাড়ী থেকে শাহানাজ ও হোসেন আলী পিতার বাড়ি বালিজুরী এলাকায় বেড়াতে আসে। স্বামী হোসেন আলী ২মে শাহানাজকে রেখে সানন্দবাড়ী চলে গেলে ৩মে ভোর রাতে বাড়ির পিছনে জাম্বুরা গাছে কাপড় বেধে গামছা পেচাইয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শাহানাজের আত্বীয় স্বজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববতী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী থানা পুলিশ সংবাদ পেয়ে ৪মে শনিবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।  


নিউজরুম ০৪-০৫-২০১৯ ০২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com