শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-০৫-২০১৯ ১২:১২ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় ব্যাটারি ইঞ্জিন চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার নবগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মহাদেব (৩৫) উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগঞ্জ বাজার সিংহগাঁতী মহল্লার বাচ্চু চন্দ্রের ছেলে। আহতরা হলেন, শহীদুল (৩৮), জয়নাল আবেদীন (৩৬), নন্দভদ্র (৩৩) ও অটোরিকশা চালক রমজান আলী (৪০)।
উল্লাপাড়ায় ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী অটোরিকশাটি নবগ্রাম এলাকায় পৌছলে পেছন থেকে নগরবাড়িগামী একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচরে যায় এবং ঘটনাস্থলেই মারা যান মহাদেব। আহত হন চালকসহ আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com