শাহজাদপুরে সততা স্টোরের উদ্বোধন
০৩ মে, ২০২৬ ০২:২৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে সততা স্টোরের উদ্বোধন


০২-০৫-২০১৯ ০৭:৪৮ অপরাহ্ন
শাহজাদপুরে সততা স্টোরের উদ্বোধন

শামছুর রহমান শিশির: শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘সৎ ও সরলতা মানুষকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেয়। তাই তোমাদের সৎ মনের অধিকারী  ও আদর্শ চরিত্রের হতে হবে। কারণ আগামীতে তোমরাই হবে দেশের কর্ণধার ।’ আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সততা ষ্টোরের উদ্বোধনকালে ইউএনও নাজমুল হুসেইন খাঁন আরও বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করে চলেছেন। তাই আগামীতে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে  ছোট থেকেই তাদের সৎ, আদর্শবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। এ কারণেই উদ্দ্যোশে এ সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। সততা ষ্টোরে যার যা প্রয়োজন সেই মূল্যে দিয়ে দোকানদার বিহীন পন্য কিনে নিতে হবে।’ খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজীজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফিরোজ হাসান অনিক, প্রধান শিক্ষক আব্দুস সালাম ও সাংবাদিক সাগর প্রমুখ। উল্লেখ্য, বিদ্যালয়ের ১৮শ’ শিক্ষার্থীর উপস্থিতি এ সততা ষ্টোরের উদ্বোধন করা হয়। 


০২-০৫-২০১৯ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 732 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com