রাজশাহীতে ওভারটেক করতে গিয়ে বাস খাদে ; নিহত ৩,আহত ২০
০৭ মে, ২০২৬ ০১:২৩ পূর্বাহ্ন

  

রাজশাহীতে ওভারটেক করতে গিয়ে বাস খাদে ; নিহত ৩,আহত ২০

নিউজরুম
০২-০৫-২০১৯ ০৭:০৩ অপরাহ্ন
রাজশাহীতে ওভারটেক করতে গিয়ে বাস খাদে ; নিহত ৩,আহত ২০

রাজশাহীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ (২রা মে) বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাঘা উপজেলার  রাজশাহী-বাঘা সড়কের মীরগঞ্জ মোড়ের ভানুকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,বাঘা উপজেলার ছাতারী গ্রামের সমসের আলীর ছেলে আবু হানিফ (২৩), মনিগ্রাম বান্দাবটতলা গ্রামের মুনছার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫),  হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়াত আলীর স্ত্রী বাদলা বেগম (৪২)। নিহতরা সবাই রজনীগন্ধা বাসের যাত্রী।

 

আহতরা হলেন ছাতারী গ্রামের সজল আলী, নারায়নপুর গ্রামের কার্তক হালদার, চকনারায়নপুর গ্রামের প্রষান্ত কুমার, চকছাতারী গ্রামের শরিফুল ইসলাম, হেলালপুর গ্রামের লালন উদ্দিন, চকছাতারী গ্রামের জিল্লুর রহমান, লালপুর ঘোষপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন প্রমুখ। তাদেরকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এছাড়া অন্যান্য ১৩ জনকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহতদেরকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা থেকে রাজশাহীগামী রজনীগন্ধা(সিরাজগঞ্জ ব-০৫) নামের একটি যাত্রীবাহী বাস মীরগঞ্জ মোড়ে ভটভটিকে অভারটেক করতে লাগলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে খাদে বাসের নিচে চাপা পড়ে ৩ জন নিহত ও অনেকে আহত হয়। বাঘা বাস স্ট্যান্ড এলাকার নুরুল হক নামের এক যুবক বাসটি ড্রাইভিং করছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পর তিনি সটকে পড়েছেন। 

 

বাসটিতে থাকা একজন যাত্রী মনিহারপুর গ্রামের রাহাদুল ইসলাম বলেন, একটি ভটভটিকে অভারটেক করার সময় এঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য আমি বেঁচে গেছি।

 

বাঘা স্ট্যান্ডের বাস মাস্টার আবদুল হক বলেন, বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে সকাল ৫টা ৪৫ মিটিটে বাঘা বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। তারই কিছুক্ষণ পর সকাল ৬টার দিকে মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ের ভানুকর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ার খবর শুনতে পাই।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় দুইজনকে আসামী করে একটি মামলা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

তবে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, দূর্ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসেকের নির্দেশে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।


নিউজরুম ০২-০৫-২০১৯ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com