উল্লাপাড়ায় বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ খেজুর ও কমলা জব্দ
০৯ মে, ২০২৬ ০২:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ খেজুর ও কমলা জব্দ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০৫-২০১৯ ১২:১৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ খেজুর ও কমলা জব্দ

রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ খেজুর ও পচা কমলা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুন ট্রেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ ১০০ শত মন খেজুর ও ভাই ভাই ফল ভান্ডার থেকে ৮ মন পচা কমলা জব্দ করা হয়।

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খেজুর ও পচা কমলা ধ্বংশ করা হয়। মেয়াদোত্তীর্ণ খেজুর সরবরাহের অপরাধে মুন ট্রেডার্সের মালিক জুলফিকার আনাম কে ৩০ হাজার টাকা ও পচা কমলা সরবরাহের অপরাধে ভাই ভাই ফল ভান্ডারের মালিক আব্দুল লতিফ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা থেকে আসা মেয়াদোত্তীর্ণ খেজুর ও নাটোর থেকে আসা পচা কমলা রাখা আছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছি। তিনি আরো জানান রমজান মাস কে সামনে রেখে উল্লাপাড়ায় কোন কুচক্র মহল যেন ভেজাল খাদ্য দ্রব্য সরবরাহ না করতে পারে সেক্ষেত্রে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০৫-২০১৯ ১২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1374 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com