উল্লাপাড়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে, ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৫-২০১৯ ০৬:২৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উল্লাপাড়া  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ বুধবার সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কে হাটিকুমরুল গোলচত্বরে তল্লাশি চালিয়ে হানিফ এন্টারপ্রাইজ নামের বাস থেকে ১২৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন,  চাপাইনববাঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাটাগ্রামের রবিউল ইসলাম (৩৮) একই থানার দারিগাছা গ্রামের  মোঃ রুবেল (১৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, এসব মাদক বাসে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। হাটিকুমরুল গোলচত্বরে হানিফ এন্টারপ্রাইজ নামের  বাস থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে।  এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৫-২০১৯ ০৬:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 688 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com