শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০৫-২০১৯ ০৬:২৩ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ শ্রমিকের বুকের তাজা রক্ত দিয়ে অধিকার আদায়ের গৌরবময় দিন মহান মে দিবস আজ। যথাযথ মর্যাদায় সারাবিশ্বে পালিত হচ্ছে দিবাসটি। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় পার্টি-জেপিসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছে।
বুধবার(১ মে) সরকারি ছুটির দিন ৷ প্রতিবারের ন্যায় এ বারও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ৷
এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালীতে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো ৷ দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল,বর্ণাঢ্য র্র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান ৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) আবু নজির মিয়া, সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, শ্রমিকলীগের সাবেক সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, অটোটেম্পু, অটোরিক্সা,সি, এন, জি শ্রমিক ইউনিয়নের সভাপতি ফকির জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হানিফ মেম্বর সহ প্রমূখ ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com