শিরোনামঃ
নিউজরুম ৩০-০৪-২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন |
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ মোকামতলায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত। নিহতের ট্রাফিক কনস্টেবলের নাম নুরুল ইসলাম (৫২)। তিনি বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির অধীনে মোকামতলা বন্দরে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে মোকামতলা বন্দরে সোনাতলা মোড়ে একা কর্তব্যরত থাকা অবস্থায় ট্রাক সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে তিনি মারাত্মক আহত হন। মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইন্সপেক্টর রাশেদুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে মোকামকতলা বন্দরের সোনাতলা মোড়ে কনস্টেবল নুরুল ইসলাম ডিউটি করছিলেন। এ সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে তার মৃত্যু হয় বলেও জানান তিনি। নিহত নুরুল ইসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। তিনি চার কন্যা সন্তানের জনক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com